সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Title :
লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ আগস্ট ২০২৬ নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের পাল্টা কমিটি গঠন সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, ভেঙে ভেঙে বাস্তবায়ন

বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
12

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। শনিবার বিকেলে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন উৎপাদনমুখী শিক্ষা লাভের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে সরকার অর্থ বরাদ্দসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ঝরে পড়া রোধ এবং সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে ভূমিমন্ত্রী বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ অসংখ্য মেধাবী মানুষ উপহার দিয়েছে, যারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কলেজের অডিটোরিয়ামের বর্তমান বেহাল দশা নিরসনে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে তিনি প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, কলেজটির সাবেক অধ্যক্ষ এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা শিক্ষা প্রসারে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com