রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে এসএসসিতে সেরা ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রীর সংবর্ধনা স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সরকার নাকি জনগণ খারাপ? গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট রাজধানীতে চলবে সর্বোচ্চ ৪ যাত্রীর অটোরিকশা, প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আস্থা ও বিশ্বাসের: স্বাস্থ্যমন্ত্রী জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন ফুটবলারদের বিভিন্ন খেলার উন্নয়নে কাজে লাগাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন: নাসীরুদ্দীন

নওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
7

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাই উপজেলায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার গভীর রাতে সাতটি অ্যাম্বুলেন্সে করে নিহতদের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। এর আগে, বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং সরকারি খরচে মরদেহগুলো গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ওই ঘটনায় আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর কথা শোনা গেলেও, বর্তমানে ১১ জন এবং সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের একত্রে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই শোকাবহ আয়োজন সম্পন্ন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com