শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস সবুজবাগে ফালানী হত্যা: বান্ধবীর স্বামীসহ দুজন ৪ দিনের রিমান্ডে সাত কলেজ শিক্ষার্থীদের ঢাবি থেকে ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, কবে থেকে ফরম পূরণ জানাল বোর্ড মক্কা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা, জানাল পাকিস্তান

প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে সাতজন নতুন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ এবং স্বাস্থ্য পরীক্ষা ও জীবনবৃত্তান্ত যাচাইয়ের প্রক্রিয়া শেষে এই সাতজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৬ সেপ্টেম্বর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরির শর্ত অনুযায়ী, তাদের প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে বিবেচনা করা হবে এবং এই সময়কাল সন্তোষজনক না হলে কোনো নোটিশ ছাড়াই তাদের অব্যাহতি দেওয়া হতে পারে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো সংশ্লিষ্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে কঠোরভাবে যাচাই করা হবে। যদি কোনো সনদ ভুয়া বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, চাকরির জ্যেষ্ঠতা নির্ধারণ এবং অন্যান্য নিয়মনীতি সরকারি বিধিবিধান অনুযায়ী পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com