বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

নাটোরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা: আগামী দিনের নেতৃত্ব গড়ার প্রত্যয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
22

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

শিক্ষার্থীদের মেধা, নিরলস পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি জানাতে নাটোরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। নাটোর এপেক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ, দিঘাপতিয়া এমকে কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধার সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়, যা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ডা. শাহাদাত হোসেনের উপস্থিতিতে এবং আমন্ত্রিত গুণীজনদের অনুপ্রেরণামূলক বক্তব্যে পুরো অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, এই সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় আরও বেশি উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com