রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা, দোয়া এবং পুরস্কার বিতরণী।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা ইসলামের শান্তি, সৌহার্দ্য, সহনশীলতা, মানবাধিকার এবং বিশ্বভ্রাতৃত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় হামদ ও নাত, যা পুরো অডিটোরিয়ামে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন।