বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

এসএসসির ফলে অসন্তোষ, কুমিল্লায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর খাতা চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
41

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এর জেরে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থীই এই আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, যা বিগত বছরগুলোর তুলনায় নজিরবিহীন।

শিক্ষা বোর্ডের তথ্যমতে, গত ১১ আগস্ট শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া ১৭ আগস্ট শেষ হয়। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ৯১ হাজার ৪৯৪ জন শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন। বিষয়টি নিশ্চিত করে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই ফলাফল প্রকাশের লক্ষ্যে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে।

উল্লেখ্য, এ বছর কুমিল্লা বোর্ড থেকে প্রায় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা হ্রাস পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com