মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
ভূরুঙ্গামারীতে লুট হওয়া সারের ১১৫ বস্তা উদ্ধার নারায়ণগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল হাসান ফিরোজ সিংড়ায় শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ ভারতে ফের রাস্তায় নামার ঘোষণা তেলাপোকা পার্টির সেদিন সালাম তালুকদারের সেই সাহস দেখেছি: খন্দকার মোশাররফ রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের তাগিদ অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান শামা ওবায়েদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমপি আব্দুল গফুর প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব পুনর্বণ্টন বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

সিংড়ায় শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
11

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের সিংড়া উপজেলার নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়।

চারা বিতরণের পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্যসচিব আলতাফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার মৈত্র আলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী, বাংলা টিভির নাটোর প্রতিনিধি মেহেদী বাবু এবং শিক্ষক আজাদুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। পাশাপাশি, শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা কেবল চারা বিতরণেই সীমাবদ্ধ না থেকে, প্রাপ্ত গাছগুলো সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার ওপর বিশেষ জোর দেন। প্রত্যেকে একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com