সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
কার্যালয় ব্যবহার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার ইরানের অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার মতো’ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ সংসদীয় কমিটির ১৮০ দিনে সরকারের দাবি অর্জনের, সামনে বাস্তবায়নের পরীক্ষা অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি নাটোরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসনের কর্মচারীদের মতবিনিময় সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নাটোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে মামলার জট কমানো ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপার ও আইনজীবীদের মতবিনিময়

খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পুকুরে ডুবে আরাফ হোসেন (৬) ও মো. রিহান (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এই দুই শিশু রোববার দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। নিহতদের মধ্যে আরাফ স্থানীয় প্রবাসী মনসুর আলীর ছেলে এবং রিহান বান্দরবানের বাসিন্দা আজাদ হোসেনের সন্তান।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে জাল ফেলে প্রায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। প্রথম শ্রেণির এই দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতে আরাফের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এবং রিহানের মরদেহ তার গ্রামের বাড়ি বান্দরবানে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com