সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই বিষয়ক কর্মশালা একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে, দেখে নিন একনজরে সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ আগে রাজনৈতিক লাইন ঠিক করুন, তারপর বক্তব্য দিন ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি

ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
8

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান নীতিনির্ধারকরা। সভায় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিনিধি এবং সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মতামত ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পরেই এই মাইগ্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ আগস্টের মধ্যে স্থানান্তর প্রক্রিয়ার বিস্তারিত রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করা হবে। প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে দ্রুত এই প্রক্রিয়াটি কার্যকর করা হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। শিক্ষামন্ত্রণালয়ের দাবি, শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের অচলাবস্থা নিরসনে বর্তমান সরকারের অঙ্গীকারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই স্থানান্তর প্রক্রিয়াটি সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক এবং অধ্যক্ষদের পূর্ণ সহযোগিতা কামনা করেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নতুন শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com