সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
কার্যালয় ব্যবহার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার ইরানের অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার মতো’ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ সংসদীয় কমিটির ১৮০ দিনে সরকারের দাবি অর্জনের, সামনে বাস্তবায়নের পরীক্ষা অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি নাটোরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসনের কর্মচারীদের মতবিনিময় সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নাটোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে মামলার জট কমানো ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপার ও আইনজীবীদের মতবিনিময়

পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া অন্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
8

শিল্পখাতে চলমান তীব্র গ্যাস সংকট নিরসনে গণপরিবহন ছাড়া অন্য সব ব্যক্তিগত যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, গত এক মাস ধরে গ্যাসের চরম স্বল্পতায় কারখানাগুলোতে উৎপাদন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় একদিকে শ্রমিকদের বেতন পরিশোধ করা কঠিন হয়ে পড়ছে, অন্যদিকে রপ্তানি আদেশগুলো অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

সংকট মোকাবিলায় বিকেএমইএ ৬ দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুন-জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ প্রদান এবং সময়মতো বিল দিতে না পারা শিল্পকারখানার সংযোগ বিচ্ছিন্ন না করা। এছাড়া, অবৈধ আবাসিক গ্যাস সংযোগ উচ্ছেদ ও তিতাস গ্যাসের সিস্টেম লস কমিয়ে চুরিরোধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সংকটকালে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ঋণখেলাপি না করার বিষয়েও কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছেন সংগঠনটির নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com