সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি নাটোরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসনের কর্মচারীদের মতবিনিময় সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নাটোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে মামলার জট কমানো ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপার ও আইনজীবীদের মতবিনিময় নাটরে মামলার জট কমানো ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ ও আইনজীবীদের সভা নাটোর জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ধান ক্ষেতে পালিয়েও বাঁচতে পারলেন না সাবেক ইউপি সদস্য বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা রুলস অব বিজনেস সংশোধন, হালাল মান নির্ধারণ ও সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়

গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি নাগরিক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
9

গ্রিসের ক্রিট দ্বীপে দাবানল সৃষ্টির অভিযোগে ৩৫ বছর বয়সী এক ইসরায়েলি পর্যটককে আটক করেছে স্থানীয় পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় রেথিমনোর সেলিয়া গ্রামের কাছে আগুনের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, তীব্র বাতাস ও আগুনের উচ্চ ঝুঁকির সতর্কবার্তা উপেক্ষা করে একটি ভিলার আঙিনায় বারবিকিউ করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকায় তখন বারবিকিউ নিষিদ্ধ ছিল এবং বিষয়টি পর্যটকদের লিখিতভাবে অবহিত করা হয়েছিল।

আগুনের স্ফুলিঙ্গ শুকনো গাছপালায় পড়ে দ্রুত ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট, হেলিকপ্টার এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় প্রায় চার ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রিসে বর্তমানে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় কর্তৃপক্ষ আগুন লাগাতে পারে এমন যেকোনো কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আইন অমান্যকারী ওই পর্যটককে আগামীকাল রেথিমনোর আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গ্রিসের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রচুর বনভূমি ধ্বংস হয়েছে এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com