সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
কার্যালয় ব্যবহার নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার ইরানের অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার মতো’ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ সংসদীয় কমিটির ১৮০ দিনে সরকারের দাবি অর্জনের, সামনে বাস্তবায়নের পরীক্ষা অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি নাটোরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা প্রশাসনের কর্মচারীদের মতবিনিময় সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নাটোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে মামলার জট কমানো ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপার ও আইনজীবীদের মতবিনিময়

নাটরে মামলার জট কমানো ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ ও আইনজীবীদের সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি এবং জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

সভায় মূলত আদালতের মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচারপ্রার্থী সাধারণ মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং তদন্ত কার্যক্রমে পুলিশ ও আইনজীবীদের মধ্যকার পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করে তোলার লক্ষ্যে সভায় উপস্থিত কৌঁসুলিগণ তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তব্যে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

উক্ত সভায় নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. রুহুল আমিন তালুকদার (টগর), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল কাদের মিয়া, জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ চৌধুরীসহ জেলার অন্যান্য অতিরিক্ত ও সহকারী পিপিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, প্রবেশনার সহকারী পুলিশ সুপার, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১ এবং কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com