ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোর জেলা পুলিশের জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভার শুরুতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা গ্রহণে স্বচ্ছতা, দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা, নির্ভুল তদন্ত প্রতিবেদন দাখিল, মাদক উদ্ধার অভিযান জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ জোর দেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া, সাধারণ মানুষকে আরও উন্নত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানে জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তাদের সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), জেলার সব থানার অফিসার ইনচার্জগণ (ওসি), জেলা গোয়েন্দা শাখার প্রধান (ডিআইও-১), কোর্ট ইন্সপেক্টর ও ট্রাফিক ইন্সপেক্টরসহ (টিআই) জেলা পুলিশের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাগণ।