শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Title :
ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’ মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানির উচ্চমূল্য পরিশোধে ৫ বিলিয়ন ডলার বাড়তি খরচ করতে হয়েছে: অর্থমন্ত্রী চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদের তালিকাও করছি গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তৃণমূলে নারীর অংশ নেওয়া নিশ্চিতে দলগুলোর নীতিতে পরিবর্তন জরুরি বিএনপি মানুষের অধিকারে বিশ্বাস করে: মঈন খান

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
7

দেশের যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সাভারে আয়োজিত ‘ভাইস-চ্যান্সেলর ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেছেন যে, শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও (ইউজিসি) কঠোরভাবে পালন করতে হবে।

গবেষণানির্ভর উচ্চশিক্ষা গড়ে তোলার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে বর্তমানে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও তা পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়ন হলে গবেষণার ক্ষেত্রে আর্থিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়া বিদেশের মাটিতে কর্মরত দেশের মেধাবী গবেষকদের দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে তাদের কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, ‘উচ্চশিক্ষা রূপান্তরে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই দুই দিনব্যাপী অনুষ্ঠানে দেশের ৬০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com