মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি, স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী গুম ও মানবাধিকার কমিশন আইন নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি বাণিজ্য স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত উদ্যোগ, যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত গ্যাস সংকট নিরসনে আরও দুই বছর লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভোলার আলোচিত চাঞ্চল্যকর হত্যা: স্বামীকে কুপিয়ে টুকরো করার দায়ে স্ত্রীর ফাঁসি কালিয়াকৈরে নদীর তীর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক

কালিয়াকৈরে নদীর তীর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
46

গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকা থেকে হায়াত আলী (৬০) নামের এক বয়স্ক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে টান কালিয়াকৈর নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হায়াত আলী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের ধারণা, অন্তত ৫ থেকে ৬ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় মরদেহটি পচে ফুলে ওঠে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। তবে ঠিক কী কারণে বা কীভাবে হায়াত আলীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ মৃত্যুর আসল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইফুল রহমান জানান, নদীর তীর থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com