শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
শিপইয়ার্ডে দুর্ঘটনায় দায়ীদের শাস্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়পুকুরিয়ার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ প্রত্যাখ্যান-অনাগ্রহে বিড়ম্বনায় জেলেনস্কি, পাচ্ছেন না যোগ্য প্রার্থী! গাজায় নিহত ৭৩ হাজার ৩৮৯, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করছে সামাজিক মাধ্যম এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন ১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

আগস্ট মাসের ১৫ তারিখকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা এড়াতে যশোরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশের বিশেষ টহলের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে শহরজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গত ১২ আগস্ট থেকে শুরু হওয়া এই সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

শহরের মণিহার, দড়াটানা ও নিউমার্কেটসহ ছয়টি প্রধান মোড়ে বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যাত্রী ও পথচারীদের ওপর নজরদারি রাখছে। এছাড়া অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য এবং নাশকতা রোধে পুলিশ যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com