শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
গ্যাসের সংকটে স্থবির চট্টগ্রাম, বাড়ছে জনভোগান্তি ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন গরম-লোডশেডিংয়ে মরছে মুরগি, পথে বসছেন খামারিরা শিপইয়ার্ডে দুর্ঘটনায় দায়ীদের শাস্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়পুকুরিয়ার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ প্রত্যাখ্যান-অনাগ্রহে বিড়ম্বনায় জেলেনস্কি, পাচ্ছেন না যোগ্য প্রার্থী! গাজায় নিহত ৭৩ হাজার ৩৮৯, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করছে সামাজিক মাধ্যম এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি

এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে মনোনীত করা হয়েছে। পুলিশ বাহিনীর ক্রীড়াঙ্গনে তার অসাধারণ নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব প্রদান করা হয়। গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াতের স্বাক্ষরিত পত্রে শামীমা পারভীনের দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রীড়াক্ষেত্রে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে। নতুন এই পদে দায়িত্ব পালনের সময় তিনি এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে ক্রীড়া বিষয়ক সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে দিকনির্দেশনা দেবেন। তার এই অর্জনে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com