রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বড়পুকুরিয়ার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

যান্ত্রিক ত্রুটির জেরে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত শুক্রবার বেলা ১১টার দিকে কারিগরি সমস্যার বিষয়টি নজরে আসার পর নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কেন্দ্রটির এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে। বর্তমানে প্রকৌশলীদের একটি দল ইউনিটটি সচল করতে প্রয়োজনীয় মেরামত কাজ চালিয়ে যাচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বন্ধ হওয়ার পূর্বে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। বর্তমানে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটিও দীর্ঘ চার বছর ধরে অচল অবস্থায় রয়েছে। ফলে এখন শুধুমাত্র ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে, যা থেকে উৎপাদন সক্ষমতার চেয়ে অনেক কম বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com