রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিপইয়ার্ডে দুর্ঘটনায় দায়ীদের শাস্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
10

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় নয়জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে শাহ ইফতেখার তারিক বলেন, জাহাজ ভাঙার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সতর্কতা অবলম্বনের বাধ্যবাধকতা থাকলেও এক্ষেত্রে তার চরম অবহেলা পরিলক্ষিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার ঘটনায় দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি হতাহত শ্রমিক ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার পাশাপাশি কেন এমন গাফিলতি ঘটল, তা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার সকালের দিকে পরিত্যক্ত একটি এলএনজি জাহাজের ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ার ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক ও স্থানীয় মানুষ বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। প্রথমে তিনজনের মৃত্যু হলেও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়। যদিও ইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ছুটির দিনে ইয়ার্ড বন্ধ থাকার পরও কৌতূহলী স্থানীয়রা সেখানে জড়ো হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com