শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন ১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সওয়াল নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করতে হবে

জাবির ১৩টি হলের মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে ‘ধর্মীয় পাঠাগার’ চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩টি আবাসিক হলের মসজিদ এবং কেন্দ্রীয় মন্দিরে ‘ধর্মীয় পাঠাগার’ চালু করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। ধর্ম মন্ত্রণালয়ের সহায়তায় ‘জাকসু রিলিজিয়াস লাইব্রেরি ইনিশিয়েটিভ’ প্রকল্পের অধীনে এই পাঠাগারগুলোর জন্য প্রয়োজনীয় বই ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাকসু ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পাঠাগারগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার তৈরির জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে পাঠাগারগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের আহ্বান জানান। জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, এই সংগ্রহে ধর্মীয় বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত উন্নয়ন ও সমাজ সচেতনতামূলক বই রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের হতাশামুক্ত জীবন গঠনে সহায়তা করবে। পাঠাগারগুলোর সিলেবাস সমন্বয়কারী সাইফুল্লাহ সাদ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com