বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

রামগঞ্জে ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View
83

মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে এক আড়ম্বরপূর্ণ ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবসর নেওয়া ২০ জন শিক্ষককে সম্মাননা জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এমরান হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসাররা, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, “যাঁরা তাঁদের জীবনের সোনালি সময়, মেধা ও শ্রম দিয়ে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়েছেন এবং কোমলমতি শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন, তাঁদের এই বিদায় কোনো সাধারণ বিদায় নয়। এটি তাঁদের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য আয়োজন। আমরা তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

অনুষ্ঠানে ১৩ জন প্রধান শিক্ষক ও ৭ জন সহকারী শিক্ষকসহ মোট ২০ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি, বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক মো. শাহ আলম এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়া পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, অসুস্থতার কারণে ভাস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ আলমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com