মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ বহালের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ-এর কেন্দ্রীয় সুপারিশের ক্ষমতা বাতিল করে পুনরায় স্থানীয় ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই উদ্যোগকে আত্মঘাতী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাদের মতে, এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ায় এতকাল স্বচ্ছতা বজায় ছিল এবং মেধাবীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছিলেন।

নেতৃবৃন্দ আরও আশঙ্কা প্রকাশ করেন যে, নিয়োগ ক্ষমতা স্থানীয় কমিটির হাতে ন্যস্ত করলে শিক্ষা খাতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের পথ প্রশস্ত হবে। এর ফলে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হবেন এবং প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা নিয়োগ প্রক্রিয়ার কারণে চাকরিপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হবেন। কেন্দ্রীয় এই ব্যবস্থা বাতিলের পরিবর্তে প্রশাসনিক সমন্বয় বা বদলি নীতিমালার মতো বিকল্প ব্যবস্থার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তারা।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এনটিআরসিএ-এর ক্ষমতা বহাল রাখা না হয়, তবে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের নিয়ে তারা কঠোর কর্মসূচিতে নামবে। প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওসহ রাজপথে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com