বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
২৭ প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের নির্দেশ কেন নয়: হাইকোর্ট ব্যবসা সহজ করতে কাস্টমস-বন্দর একযোগে কাজ করবে: অর্থমন্ত্রী ইউএসডিএ সার্টিফাইড খাদ্য রপ্তানির লক্ষ্যে কাজ চলছে: কৃষিমন্ত্রী গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে চিঠি ৭০ শতাংশ গ্র্যাজুয়েট জাতীয় বিশ্ববিদ্যালয়ের, দক্ষতা উন্নয়নে ইউনিসেফ বাউবির এইচএসসির স্থগিত বাংলা পরীক্ষা ২৯ আগস্ট ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান ভারতের বিখ্যাত দুলাল চন্দ্র ভড়ের তালমিছরি তৈরি হচ্ছিল বগুড়ায়! দাখিল পাস করতে পারেনি নওগাঁর ৫ মাদ্রাসার কোনো শিক্ষার্থী খেলা শুরু: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রকাশ রাজ

ঢাবির ছাত্রী হলে ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে বিদ্যমান সান্ধ্য আইন বাতিলের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’। সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে তাদের তিন দফা দাবি মেনে নেওয়া না হলে তারা অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—ছাত্রী হলের সান্ধ্য আইন পুরোপুরি বাতিল করে ২৪ ঘণ্টা যাতায়াতের সুযোগ নিশ্চিত করা, বৈধ পরিচয়পত্র দেখিয়ে নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি প্রদান এবং তাদের নারী স্বজনদের হলগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করা। বক্তারা অভিযোগ করেন, সান্ধ্য আইনের নামে ছাত্রীদের চলাচলের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, যা চরম লিঙ্গ বৈষম্যের বহিঃপ্রকাশ। বিশেষ করে, নিরাপত্তার অজুহাতে নারীদের নির্দিষ্ট সময়ের পর হলের ভেতরে বন্দি রাখার মানসিকতাকে তারা সামন্ততান্ত্রিক ও নিপীড়নমূলক হিসেবে আখ্যায়িত করেছেন।

সমাবেশে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশেও এমন বৈষম্যমূলক নিয়ম চালু থাকা অত্যন্ত লজ্জাজনক। তারা প্রশ্ন তোলেন, ক্যাম্পাসের বাইরে নারীরা স্বাধীনভাবে চলাচল করতে পারলেও কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি কোনো দয়ার বিষয় নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের লড়াই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন কার্যকর উদ্যোগ না নিলে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com