শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
ভারতে বসে হাসিনার ‘উস্কানি’: প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ছয় নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে? হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী সিলেটে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

গাজায় তথাকথিত যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা থামার কোনো লক্ষণ নেই। অবরুদ্ধ উপত্যকাটিতে কার্যত প্রতিদিন ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। সব মিলিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫৭ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার অতিক্রম করেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহ উদ্ধার এবং ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com