শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান নারীর বুক অনাবৃত করে ফোনে ধারণ করছেন যুবদলকর্মী, ভিডিও ভাইরাল কারখানায় উৎপাদনে ধাক্কা, ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামে ১৬ মৌজার জমিদার: ব্রহ্মপুত্রের তীরে বসে হারিয়ে যাওয়া আলী গৌহর খানের গল্প নাফ নদী থেকে ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ভারতে বসে হাসিনার ‘উস্কানি’: প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ছয় নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে?

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে।

কক্সবাজার সফরের পাশাপাশি প্রধানমন্ত্রী ফটিকছড়িতে বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন। সফরের পরবর্তী ধাপে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দিনের শেষভাগে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সব কর্মসূচি শেষে রবিবার রাতেই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com