শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
নারীর বুক অনাবৃত করে ফোনে ধারণ করছেন যুবদলকর্মী, ভিডিও ভাইরাল কারখানায় উৎপাদনে ধাক্কা, ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামে ১৬ মৌজার জমিদার: ব্রহ্মপুত্রের তীরে বসে হারিয়ে যাওয়া আলী গৌহর খানের গল্প নাফ নদী থেকে ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ভারতে বসে হাসিনার ‘উস্কানি’: প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ছয় নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে র‍্যাব বিলুপ্ত করে কোন পরিবর্তন এনে এসআরবি গঠনের কথা বলা হচ্ছে? হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ছয় নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর গুলশানের একটি বিপণিবিতানে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেফতারকৃত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারক রকিবুল হাসান প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া ব্যক্তিদের মধ্যে মো. মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, মো. নান্নু মিয়া, মো. আমিনুর রহমান, সজল আহমেদ ও মো. ইব্রাহিম হোসেন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের ফুড কোর্টে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে সমবেত হয়েছিলেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে তারা দীর্ঘ দিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com