দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কোনো বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে ভারতের অবস্থানে থাকা সত্ত্বেও তার রাজনৈতিক মন্তব্যের দায় ভারত নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অবস্থানের মাধ্যমে এটি পরিষ্কার করা হয়েছে যে, শেখ হাসিনার দেওয়া কোনো ধরনের বক্তব্যকে ভারতের সরকারি দৃষ্টিভঙ্গি হিসেবে দেখার সুযোগ নেই। উল্লেখ্য যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে...
1
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কোনো বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে ভারতের অবস্থানে থাকা সত্ত্বেও তার রাজনৈতিক মন্তব্যের দায় ভারত নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অবস্থানের মাধ্যমে এটি পরিষ্কার করা হয়েছে যে, শেখ হাসিনার দেওয়া কোনো ধরনের বক্তব্যকে ভারতের সরকারি দৃষ্টিভঙ্গি হিসেবে দেখার সুযোগ নেই। উল্লেখ্য যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম হয়েছে।