শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
শুক্রবার রক্তাক্ত সড়ক, সিলেট-বগুড়ায় নিহত ১৬ ওসমানীনগর দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত শেষে চলছে মরদেহ হস্তান্তর হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই ভারতের: জয়সওয়াল সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা ও বিশ্বাস রাখতে পারে: ঝিনাইদহে আইন মন্ত্রী দর্শনায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে আয়োজিত একটি পথসভা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উত্তরা গণভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম তানিম হোসেন, যিনি শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রীর সাথে ওই যুবকের কয়েকবার ধাক্কা লাগলে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সন্দেহ হয়। পথসভা শেষ হওয়ার পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রেখে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com