খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
Reporter Name
Update Time :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
১
Time View
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জালিয়াতির মাধ্যমে নথি তৈরি এবং আদালতে অসত্য সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফেরার সময় ডিবির একটি দল নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করে।ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জগলুল পাশার বিরুদ্ধে শুধু জালিয়াতি বা মিথ্যা সাক্ষ্যের অভিযোগই নয়, বরং বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলাও রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত পারভেজ হত্যা মামলা, বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা...
2
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জালিয়াতির মাধ্যমে নথি তৈরি এবং আদালতে অসত্য সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফেরার সময় ডিবির একটি দল নজরদারি চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জগলুল পাশার বিরুদ্ধে শুধু জালিয়াতি বা মিথ্যা সাক্ষ্যের অভিযোগই নয়, বরং বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলাও রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত পারভেজ হত্যা মামলা, বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।