বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
হাসিনা ও জয়ের ছবি ব্যবহার করে মুজাফফরের কথোপকথন, তথ্য চেয়ে মেটাকে চিঠি শেখ হাসিনার সঙ্গে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক, তদন্তে কমিটি গঠন ক্রিকেটার সাকিবের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণ আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খান আর নেই ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস, নৌবন্দরে সতর্কসংকেত জুলাই গণ-অভ্যুত্থানের তথ্যচিত্রে অনিচ্ছাকৃত ‘ত্রুটি’র বিষয়ে দুঃখ প্রকাশ জুলাইয়ের প্রত্যাশা পূরণে লড়াই চলবে: শফিকুর রহমান দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনাকে কথা বলার অনুমতি, বাংলাদেশের ক্ষোভ আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রেজিস্ট্রার অফিসের খাবার টেবিলে ঘুসের লেনদেন, ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, অফিসের রেকর্ড কিপার আঞ্জুমান আরা দুপুরের খাবার খাওয়ার সময় টেবিলে বসেই টাকা গ্রহণ করছেন। সরকারি অফিসে এমন অনৈতিক লেনদেনের দৃশ্য প্রকাশ্যে আসায় স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দীর্ঘদিনের অভিযোগ, দলিলাদি নিবন্ধন বা নকল উত্তোলনের মতো প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে নির্দিষ্ট ফি ছাড়াও বাড়তি টাকা না দিলে পদে পদে হয়রানির শিকার হতে হয় তাদের।

ভুক্তভোগীদের মতে, সরকারি ফি দিয়ে আবেদন করেও দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়, যদি না তারা অসাধু কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত অর্থ প্রদান করেন। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এই অনিয়মের চক্র থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। যদিও অভিযুক্ত রেকর্ড কিপার আঞ্জুমান আরা অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করে এটিকে সরকারি ফি হিসেবে দাবি করেছেন। তবে জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com