চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী আকুন্দবাড়ীয়া কোহিনুরের মোড় নামক স্থান থেকে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনা (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৬ আগস্ট ) রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত মনিরুল ইসলাম মনা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মোখলেসুর রহমানের নেতৃত্বে থানার এসআই প্রনব কুমার পাল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকুন্দবাড়ীয়া কহিনূরের মোড় নামক স্থান থেকে মনিরুল ইসলাম...
9
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী আকুন্দবাড়ীয়া কোহিনুরের মোড় নামক স্থান থেকে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনা (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৬ আগস্ট ) রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটকৃত মনিরুল ইসলাম মনা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মোখলেসুর রহমানের নেতৃত্বে থানার এসআই প্রনব কুমার পাল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকুন্দবাড়ীয়া কহিনূরের মোড় নামক স্থান থেকে মনিরুল ইসলাম মনাকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মোখলেসুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত মনিরুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।