গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
Reporter Name
Update Time :
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২
Time View
গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও ১২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
গাজায় তথাকথিত যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা থামার কোনো লক্ষণ নেই। অবরুদ্ধ উপত্যকাটিতে কার্যত প্রতিদিন ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। সব মিলিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫৭ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে।মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার অতিক্রম করেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহ উদ্ধার এবং ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও...
3
গাজায় তথাকথিত যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা থামার কোনো লক্ষণ নেই। অবরুদ্ধ উপত্যকাটিতে কার্যত প্রতিদিন ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। সব মিলিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫৭ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার অতিক্রম করেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহ উদ্ধার এবং ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।