বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

ঢাবির নারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন ডাকসু সদস্য সর্ব মিত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View
32

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও বৈষম্যমূলক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, নিরাপত্তার দোহাই দিয়ে শিক্ষার্থীদের মৌলিক অধিকার খর্ব করা কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অর্থ তাদের চলাচলের স্বাধীনতা সীমিত করা নয়, বরং ক্যাম্পাসকে ২৪ ঘণ্টা সবার জন্য অবাধ ও নিরাপদ করে তোলা। সর্ব মিত্র প্রশাসনের কাছে চারটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে পরিচয়পত্র সাপেক্ষে নারী শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা অবাধ যাতায়াতের সুযোগ, ক্যাম্পাসে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা এবং বৈষম্যহীন শিক্ষাঙ্গন গড়ে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ভাবমূর্তি বজায় রাখতে নারী শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি প্রশাসনের ইতিবাচক সাড়া প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com