রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
জাতির ক্রান্তিলগ্নে আলেমদের এগিয়ে আসতে হবে: জামায়াত আমির ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নতুন বিপ্লব সৃষ্টি করতে চাই দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমে শেখ হাসিনা, কামাল ও জিয়াউলের সম্পৃক্ততা মিলেছে শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে সাতক্ষীরার অরিন, জানে না স্থানীয় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১০ যোগাযোগ ‘বিচ্ছিন্ন’ ইমরান খান, দুই ছেলের উদ্বেগ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন এসএসসির ফল জানতে এসএমএসে যুক্ত হলো নতুন নম্বর জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীতে যাত্রা শুরু হলো আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘ইউনিভার্সেল মেডিকেল সার্ভিস’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
16

ফেনী প্রতিনিধি:

ফেনী শহরের ট্রাংক রোডে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ‘ইউনিভার্সেল মেডিকেল সার্ভিস’। গত শুক্রবার এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে চিকিৎসাকেন্দ্রটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। তিনি প্রতিষ্ঠানটির শুভযাত্রা কামনা করে বলেন, ফেনীবাসীর দোরগোড়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই বেসরকারি উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ব্যবসায়িক মানসিকতার চেয়ে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সঠিক রোগ নির্ণয় ও সেবামূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। বক্তারা ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেবার মান সর্বদা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠানটির কতৃপক্ষ জানায়, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম এবং একদল অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ফেনীর সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্বশান্তির পাশাপাশি নবপ্রতিষ্ঠিত এই চিকিৎসাকেন্দ্রটির সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com