জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
অর্থসংকটে ধুঁকতে থাকা এক অসুস্থ শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম সিআইপি।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক দম্পতির অসুস্থ শিশুর চিকিৎসা অর্থাভাবে বন্ধ থাকার বিষয়টি দেখতে পান ফখরুল ইসলাম। খবরটি পাওয়া মাত্রই তিনি আর কালক্ষেপণ না করে দ্রুত বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসাফ হাসপাতালে ছুটে যান।
হাসপাতালে উপস্থিত হয়ে তিনি শিশুটির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নগদ ১৮ হাজার টাকা জমা দেন। শুধু তাই নয়, শিশুটির সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত যাবতীয় চিকিৎসা ব্যয় তিনি ও তাঁর পরিবার বহন করবেন বলে ঘোষণা দেন।
এ ছাড়াও, শিশুটির পরিবারকে যেকোনো বিপদে পাশে থাকার আশ্বাস দেন এই সমাজসেবক। তাঁর এমন আকস্মিক ও মানবিক সহায়তায় মুগ্ধ হয়ে শিশুটির পরিবারসহ স্থানীয় এলাকাবাসী তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফখরুল ইসলামের এই মহৎ উদ্যোগের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি।