রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত বেড়ে ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View
26

নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় বাস ও গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে বড়াইগ্রামের লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান, আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর একজনের পরিচয় এখনো মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গরু নিয়ে হাটে যাওয়ার পথে ভটভটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্য যাত্রীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে অবৈধ ভটভটি চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বনপাড়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং মহাসড়কে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com