শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ‘আরিফ সুজ’ নামের একটি জুতার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে, যা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মজুমদার ইলেকট্রনিক্স ও ভুইয়া প্লাজাসহ প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বিজিবি, পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বর্তমানে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ...
1
শুক্রবার রাত ৯টার দিকে নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ‘আরিফ সুজ’ নামের একটি জুতার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে, যা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মজুমদার ইলেকট্রনিক্স ও ভুইয়া প্লাজাসহ প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বিজিবি, পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বর্তমানে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।