রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
বিশ্ববাজারে তেলের দামে ধস, লিটার এখন কত টাকা? ইতালির বিরুদ্ধে স্পেনের পাল্টা ব্যবস্থা, সীমান্তে কড়াকড়ি জাতির ক্রান্তিলগ্নে আলেমদের এগিয়ে আসতে হবে: জামায়াত আমির ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নতুন বিপ্লব সৃষ্টি করতে চাই দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমে শেখ হাসিনা, কামাল ও জিয়াউলের সম্পৃক্ততা মিলেছে শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে সাতক্ষীরার অরিন, জানে না স্থানীয় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১০ যোগাযোগ ‘বিচ্ছিন্ন’ ইমরান খান, দুই ছেলের উদ্বেগ জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন

যোগাযোগ ‘বিচ্ছিন্ন’ ইমরান খান, দুই ছেলের উদ্বেগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
10

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাগারের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে কাসিম ও সুলাইমান খান। তাদের অভিযোগ, গত সাত মাস ধরে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং আইনজীবীদের সঙ্গে ইমরান খানের কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। বাবার বর্তমান স্বাস্থ্যের কোনো সঠিক তথ্যও তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন। কাসিম ও সুলাইমানের দাবি, লন্ডনে বসবাস করায় পাকিস্তানি কর্তৃপক্ষ নানা জটিলতা সৃষ্টি করে তাদের বাবার সঙ্গে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করছে।

তবে ইমরান খানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সরকারের ভাষ্যমতে, কারাগারে ইমরান খানকে একটি বিশেষ কমপ্লেক্সে রাখা হয়েছে যেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও ব্যায়ামের ব্যবস্থা রয়েছে। এমনকি সম্প্রতি তিনি পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেছেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের অধিকার পুনর্বহালের দাবি জানিয়েছে। অন্যদিকে, রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ইমরান খানের ছেলেরা জানিয়েছেন, অন্য বন্দিদের ফেলে রেখে কোনো ধরনের একক চুক্তিতে তাদের বাবা রাজি হবেন না। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকারের এই সংকট নিয়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com