রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :

রোমে বিমানের আটকেপড়া ১০০ যাত্রীকে হোটেলে, বাকিদের লাউঞ্জে রাখা হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View
16

ইতালির রোম বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটকে পড়া যাত্রীদের মধ্যে ১০০ জনকে হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়েছে। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, যাত্রীদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঢাকা থেকে রোম কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

আটকে থাকা যাত্রীদের মধ্যে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ নজরে রাখা হচ্ছে এবং তাদের জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় দূতাবসের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের সব ধরনের সহায়তা প্রদান করছেন। বিমানটি দ্রুত সচল করার লক্ষ্যে ঢাকা থেকে প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হয়েছে। বর্তমানে কারিগরি ত্রুটি মেরামতের কাজ চলছে, যাতে যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com