আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নির্বাচনে বিরোধী জোটের পক্ষ থেকে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী আগামীকাল রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি বৈঠক আহ্বান করেছে। ওই আলোচনায়ই বিরোধী দলের প্রার্থী নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের উদ্যোগ এবং জোটের ঘোষিত কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে...
2
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিরোধী জোটের পক্ষ থেকে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী আগামীকাল রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি বৈঠক আহ্বান করেছে। ওই আলোচনায়ই বিরোধী দলের প্রার্থী নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের উদ্যোগ এবং জোটের ঘোষিত কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।