বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

এসএসসির ফল জানতে এসএমএসে যুক্ত হলো নতুন নম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View
60

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার পূর্বের ১৬২২২ নম্বরের পাশাপাশি ১৬১৪০ এই নতুন নম্বরটি যুক্ত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবে।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে অর্থাৎ ‘SSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>‘ লিখে ১৬২২২ বা ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল পাওয়া যাবে। এছাড়াও eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটগুলো থেকে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার বিস্তারিত ফলাফল সংগ্রহ করতে পারবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় সারা দেশ থেকে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও, এবার কিছুটা বিলম্বিত হয়েছে। তবে সব প্রস্তুতি শেষে নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com