সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়ে পাঁচ লাখ দাবি: প্রবাসী স্বামীর তিন বোন কিশোরগঞ্জ কারাগারে দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পটুয়াখালীতে এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন এক মেলায় মিলছে প্রতিবন্ধী, বয়স্কভাতা, বিধবা ভাতা ও রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তির সিদ্ধান্ত আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটার তালিকা পেলে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা: ইসি সচিব প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View
5

নিউজ ডেস্ক:
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দিবসটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা করতে পারে এমন আশঙ্কা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না! একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’

এর আগে তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল একটি সভা ডেকেছে। সেখানে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, ‘আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে, কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না’। জবাবে তিনি বলেন, ‘বিষয়টা তা নয়! আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সব সময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা খেতে না যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই একসাথে বিশ্রাম না করে—কেউ না কেউ গাড়িটা অ্যাটেন্ড করবে। সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা—দুটিকে নিরাপদ করার জন্য আমরা সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল। কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, উল্টো রথযাত্রার দিনে কমলাপুর-মতিঝিলের ওদিকে মেট্রোরেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ বিশেষ জিনিস পাওয়া যায় একটা ছাতার মধ্যে। আমাদের দুজন আনসার সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ ঘিরে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এটা সরায়। পরে এটা বিস্ফোরিত করে। এতে করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কোনো কিছু করা যায় কি না।’

‘একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পেছনে কারা আছে খুঁজে বের করতে। এর পরে আশুলিয়াতে আরেকটা এ রকম বোমা সদৃশ জিনিস পাওয়া গেছে। একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতিকারী। পরে সেটা আমরা একই কায়দায় উদ্ধার করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কি না সেটা তদন্ত করতে বলেছি। তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, সে সময়ে এ বিষয়গুলো কী রকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সব সময় সতর্ক আছি,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com