শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে জাকিয়া ইসলাম সিংড়ার সুকাশ ইউনিয়নে নারীদের প্রশিক্ষণ ও যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার আবুল কালাম আজাদের

শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View
34

শেরপুরের সীমান্ত এলাকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র গজনী অবকাশ ও মধুটিলায় বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের দীর্ঘদিনের আবাসন সংকট দূর করতে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। প্রায় পরিত্যক্ত ও জীর্ণ অবস্থায় পড়ে থাকা ঝিনাইগাতি জেলা পরিষদ ডাকবাংলোটিকে মাত্র পাঁচ মাসের সুপরিকল্পিত প্রচেষ্টায় আধুনিক ও নান্দনিক রূপ দেওয়া হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ (পলাশ)-এর দূরদর্শী দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রূপান্তর সম্ভব হয়েছে। শেরপুরে যোগদানের পর থেকেই তিনি স্থানীয় পর্যটন খাতের বিকাশ এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য বাড়াতে কাজ করে যাচ্ছেন। গজনী ও মধুটিলায় ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য মানসম্মত সরকারি আবাসন সুবিধার অভাব থাকায় তিনি এই ডাকবাংলোটিকে পুনরুজ্জীবিত করার বিশেষ উদ্যোগ নেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের দক্ষ নেতৃত্বে এবং সীমিত বাজেটের মধ্যেই গত পাঁচ মাসে ডাকবাংলোটির অবয়ব সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। সংস্কারকাজে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি নান্দনিকতার বিষয়টিও গুরুত্বের সাথে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ (পলাশ) বলেন, "পর্যটনে অপার সম্ভাবনাময় শেরপুরে পর্যটন সুবিধা সম্প্রসারণ এবং সেবা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদের এমন উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

গজনী অবকাশ ও মধুটিলার সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য এখন থেকে নবসজ্জিত ঝিনাইগাতি ডাকবাংলোয় রাত্রিযাপনের উষ্ণ আমন্ত্রণ জানানো হচ্ছে।

রুম বুকিংয়ের তথ্য:

  • স্থান: জেলা পরিষদ ডাকবাংলো, ঝিনাইগাতি, শেরপুর।
  • যোগাযোগ: মো. ইব্রাহিম (কেয়ারটেকার)
  • মোবাইল: ০১৭৭৫৮৩২৭১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com