বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে জাকিয়া ইসলাম সিংড়ার সুকাশ ইউনিয়নে নারীদের প্রশিক্ষণ ও যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার আবুল কালাম আজাদের নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা

গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

গাজীপুর প্রতিনিধি শেখ মোঃ কামরুজ্জামান

গাজীটুরের জয়দেবপুর থানার পশ্চিম নয়নপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে শাহজাহান চৌধুরী (৫২) নামের এক ব্যক্তিকে গজারী বনে নিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুরের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁর সাথে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সুইটি (৪৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় বাসিন্দা মো. ফরিদ ভূঁইয়া (৫৮) ও মো. ফাহিম ভূঁইয়া (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদীদের সাথে শাহজাহান চৌধুরীর বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে তিনি নিজ বাড়ির পাশের গজারী বনে গেলে অভিযুক্তরা তাঁর পিছু নেয় এবং অতর্কিত হামলা চালায়। এ সময় ফাহিম ভূঁইয়া তাঁর মুখ চেপে ধরেন এবং অন্য হামলাকারীরা তাঁকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে ফরিদ ভূঁইয়া গলা চেপে ধরে তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান এবং পকেটে থাকা ১,৫০০ টাকা ছিনিয়ে নেন।

ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান হামলাকারীরা। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে অভিযুক্তরা মামলা না করার জন্য এবং আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ও অন্যান্য পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com