সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী-জঙ্গি আখ্যা দিয়েছিলেন আরাফাত শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ’ দল রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় কোনো পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয় সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয় ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবসে’ জাবিতে মৌন মিছিল, প্রদীপ প্রজ্বালন পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: বিমান ও পর্যটনমন্ত্রী

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দিল ESSD

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
7

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকার প্রায় চারশ শিশুর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘এলিভেটিং সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট’ (ESSD)। ডিবিএল সিরামিকস লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

গত ২৬ থেকে ২৮ জুলাই খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সাতটি বিদ্যালয়ের মোট ৩৯৭ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে চক ও স্লেটসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সহায়তা পাওয়া বিদ্যালয়গুলো হলো:

  • খাগড়াছড়ি সদর: উত্তর গঞ্জপাড়া নন-গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয় (৮৩ জন) এবং রবিধন পাড়া নন-গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয় (৭৩ জন)।
  • মাটিরাঙ্গা উপজেলা: দলদলি আশা অফনং নন-গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয় (৯২ জন) এবং আদর্শগ্রাম আনোয়ার বেগম তা’লিমুল কোরআন মাদ্রাসা (৯৯ জন)।
  • পানছড়ি উপজেলা: পূর্ব ডমডমপাড়া কেন্দ্র, ডমডমপাড়া কেন্দ্র এবং সাঁওতালপাড়া কেন্দ্র।

পাহাড়ের শিক্ষায় বহুমুখী চ্যালেঞ্জ

উপকরণ বিতরণের সময় মাঠপর্যায়ে উপস্থিত ছিলেন ESSD-এর পরিচালক (ম্যানেজমেন্ট, প্রোগ্রামস ও ফাইন্যান্স) শাদমান বিন সামাদ এবং প্রোগ্রাম ম্যানেজার ফারহান। তারা জানান, পাহাড়ি জনপদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত দুরূহ। যাতায়াত ব্যবস্থার সমস্যার পাশাপাশি বিশুদ্ধ পানির তীব্র সংকট এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। খাবার পানির জন্য পাহাড়ি পরিবারগুলোকে প্রতিদিন ৭ থেকে ১০ কিলোমিটার পথ হাঁটতে হয়। এছাড়া বর্ষা মৌসুমে পাহাড় ধস ও সড়ক ভেঙে যোগাযোগের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পথ সুগম করতে ভবিষ্যতেও এমন টেকসই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ESSD কর্তৃপক্ষ। তাদের মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল এসব শিশুর শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com