মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনভর ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তেজনা ক্যাম্পাসে ছিল ছাত্রদলের অবস্থান, জামায়াত-শিবিরবিরোধী স্লোগান কারমাইকেলে শিবির, বেরোবির বাইরে লাঠিসোঁটা হাতে ছাত্রদল-যুবদলের অবস্থান জুলাই আন্দোলনের অংশীজনদের সঙ্গে আলোচনায় চূড়ান্ত হবে সংবিধান সংশোধন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা কুলিয়ারচরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছনার বিচার চেয়ে থানায় অভিযোগ শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট: মামলার শুনানিতে প্রসিকিউশন

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ Time View
133

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৩৫ বছরে পদার্পণ করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক সাদা কবুতর অবমুক্ত করা হয়।

সকাল ১০টায় সকল অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে আইইউবিএটির শিক্ষা, গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন ধরে বিশেষ মর্যাদা বজায় রেখে চলেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com