রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা ক্ষতিগ্রস্ত শিল্পের সুদ মওকুফ-ঋণের কিস্তি স্থগিত চায় চট্টগ্রাম চেম্বার আমার সঙ্গে বিয়ে নয়, স্বপ্নে বাসর হয়েছিল, রিজভীকে শাবনূর ৬৮ জনকে নিয়োগ দেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী ‘যৌন ডাক্তার’ নিয়ে অপপ্রচার, যে জবাব দিলেন তাসনিম জারা আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো ট্রেনের অপেক্ষায় থাকা নারীর প্রাণ গেলো অন্য ট্রেনের নিচে পড়ে

৬৮ জনকে নিয়োগ দেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৬৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা এই অস্থায়ী পদে যোগ দেওয়ার সুযোগ পাবেন। তবে শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২ আগস্ট থেকে এবং চলবে আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে ‘জেলা প্রশাসক, কিশোরগঞ্জ’ বরাবর পাঠাতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফি বাবদ ১০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

প্রার্থীর বয়স ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের প্রমাণ হিসেবে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com