বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ, পাঠদান বাতিলে শোকজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View
37

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে এবং ওই প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দানের নির্দেশ দিয়েছে। বোর্ড এই সিদ্ধান্ত সংক্রান্ত অফিস আদেশ ২৩ জুলাই জারি করেছে। আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ৪৪৩টি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।

অদেশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ওই প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেই পরিস্থিতির কারণ জানতে ২২ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে নোটিশ দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু অধিকাংশ এখনও জবাব জানায়নি; তাই বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্দিষ্টভাবে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান-সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নানা শর্ত পূরণ করা বাধ্যতামূলক। আদেশে বলা হয়েছে শিক্ষার্থী ভর্তিসহ ফলাফল, অবকাঠামো, শিক্ষক ও কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং অন্যান্য প্রযোজ্য শর্তাদি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনের সঙ্গে বোর্ড সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি প্রত্যাহার বা বাতিল করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com