রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১ সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২৫, নিশ্চিত হামে মৃত্যু ৯৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২২ Time View
25

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে উপসর্গভিত্তিক মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ জনে এবং নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৫ জন। সংস্থাটি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হিসেবে চারজনের মৃত্যু ঘটেছে; এই সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত মোট প্রাণহানি ৮২০ জনে পৌঁছেছে।

নতুন করে নিশ্চিত হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১৭০ জন, ফলে নিশ্চিত কেসের মোট সংখ্যা এখন ১৫ হাজার ৪৪২। একই সময়ে সন্দেহজনক হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন, যা যোগ করলে উপসর্গভিত্তিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

রিপোর্টে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা এক লাখ ছয় হাজার ২৩৯ জন এবং তাদের মধ্যে এক লাখ দুই হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বিভাগভিত্তিক নিশ্চিত হামে মৃত্যুর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৫৯ জন, বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে ৩ এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দু’জন করে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com