মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান ১৯ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক, তবু পাস করেনি কেউ ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ‘শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি’ দাবি মন্ত্রীর, নথিপত্রে ভিন্নকথা টেকনাফে ১৬ মামলার শীর্ষ সন্ত্রাসী নাহিদ অস্ত্র ও গুলিসহ গণধোলাইয়ের পর পুলিশের হাতে আটক গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দিয়ে তাদের বাসভবনে একাধিক বেনামি চিঠি পাঠানো হয়েছে। গত সোমবার এই ঘটনায় কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য। অভিযোগ অনুযায়ী, গত কয়েক মাস ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারাবাহিকভাবে এমন সব আপত্তিকর ও হুমকিমূলক চিঠি পাঠাচ্ছিলেন।

প্রাথমিকভাবে সৌরভ গাঙ্গুলি ও তার পরিবার এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু সর্বশেষ চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হলে নিরাপত্তার খাতিরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চিঠিতে অরুণ কুমার নামের এক ব্যক্তির নাম পাওয়া গেছে, যা পুলিশ খতিয়ে দেখছে। বর্তমানে ঠাকুরপুকুর থানা ও রাজ্য গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই রহস্যময় হুমকির তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে একই ধরনের হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com